• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ১১:৪১:০২ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
আমার আগে পর্তুগালের কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল না

আমার আগে পর্তুগালের কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল না

স্পোর্টস ডেস্ক: স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন, এটিই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছেন তিনি।৬ জুলাই সোমবার আর্লিংটনে অনুষ্ঠিত ম্যাচে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্পেন।ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, শেষ দিকে গোল করতে স্পেনের কিছুটা ভাগ্যের সহায়তা লেগেছে। ম্যাচটি যেকোনো দলের দিকেই যেতে পারত। এভাবে বিশ্বকাপ শেষ হওয়ায় আমি দুঃখিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং পরিষ্কার বিবেক নিয়েই মাঠ ছাড়ছি। হ্যাঁ, এটি আমার শেষ বিশ্বকাপ। এখন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সবকিছু নিয়ে ভাবতে চাই। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না।’৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে এটিই তাঁর শেষ ম্যাচ কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, ‘আবেগের মুহূর্তে নেওয়া কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত দিয়ে দলের বিশ্বকাপ অভিযানকে আড়াল করতে চাই না।’২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনালদো জাতীয় দলের হয়ে নিজের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করেন।তিনি বলেন, ‘আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্টিয়ানো রোনালদোর আগে পর্তুগাল কোনো আন্তর্জাতিক শিরোপা জেতেনি। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ আমার কাছে বিশ্বকাপের মতোই মূল্যবান।’বিশ্বকাপ থেকে বিদায়ের পাশাপাশি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজও দায়িত্ব ছাড়ছেন। এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করতে আমি ভীষণ উপভোগ করেছি। তিনি একজন দারুণ কোচ এবং অসাধারণ মানুষ। পর্তুগালের জন্য তাঁর অবদান প্রশংসার দাবিদার।’বিশ্বকাপ থেকে বিদায়কে হতাশাজনক উল্লেখ করে রোনালদো বলেন, ‘দলটি ভালো খেলেছে এবং ম্যাচের ফল যেকোনো দিকে যেতে পারত। তবে ফুটবলে এমনটা হয়। এভাবে বিদায় নেওয়া কষ্টের, কিন্তু আমরা মাথা উঁচু করেই মাঠ ছাড়তে পারি।’