• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫০:৩৩ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪২:২৯

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৮ নভেম্বর বুধবার শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় ও ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।

বুধবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন

ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এসব অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
মুকসুদপুর থানায় আগুন, পুড়ল ১০টি যানবাহন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫০:০৬


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৯:০৮


ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩





রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬