• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:১৭:৪৮ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে: ট্রাম্প

১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:৪৭

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন কিংবা রাশিয়ার সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন তিনি।

১৮ নভেম্বর বুধবার চীনের শেনজেনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে পরাজিত হয়েছে। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও যুদ্ধের আগের তুলনায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে।

যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার সহায়তা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারও সহায়তা প্রয়োজন নেই। ইরান একটি চুক্তি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, তবে ওয়াশিংটন এমন একটি সমঝোতা চায়, যা দীর্ঘস্থায়ী হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও জোরালো দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

এদিকে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভিন্ন চিত্র উঠে এসেছে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অস্ত্রভাণ্ডারে এখনো আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬



নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৩২