• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৪:৩৩ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার

১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৯:০৮

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরেও শেষ রক্ষা হলো না। নাশকতার মামলায় পুলিশের জালে ধরা পড়লেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেল (৩৪)।

১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৮ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে সেখানে আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

আবু হাসনাত হিমেল একই গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে এবং ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ঢাকায় আত্মগোপন করে থাকা সাবেক ছাত্রলীগ নেতা হিমেল নিজ বাড়িতে এসে রয়েছেন, এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে আক্কেলপুর থানায় আনা হয়।

আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান, নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৯:০৮


ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩





রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬