• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৫৭:৩৯ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন

১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬

রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর রায়েরবাজারে টিনের তৈরি কয়েকটি বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে রায়েরবাজার কাঁচাবাজারের পাশে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

পরে সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের একাংশ ও পাশের কয়েকটি টিনের তৈরি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬



নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৩২





টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৩৫