• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:১২:২৫ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে: চরমোনাই পীর

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩৮

সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে গর্ব করে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের বাস্কেটবল টুর্নামেন্টে প্যান্ট-জার্সি পরে মাঠে নামার সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েমের সমালোচনাও করেন তিনি।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে অসুন্দর পরিবেশ সৃষ্টি করছে। সেখানে আবার সে গর্ব করে বলে, দেশের ইতিহাসে প্রথম পারছে। কত কায়দা! এই কায়দা কতদিন চলবে?’

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, স্বাধীনতার পরও মানুষ প্রকৃত মুক্তি পায়নি। তাঁর অভিযোগ, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার বাড়ছে এবং এসব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

প্রচলিত নীতির মাধ্যমে কোনো রাজনৈতিক দলই সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক দলগুলো পরে ভুলে যায় বলেও দাবি করেন রেজাউল করীম।

ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি শেখ ফজলে বারী মারুফের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টিভির পর্দায় যত খেলা দেখবেন
টিভির পর্দায় যত খেলা দেখবেন
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৪:২০


ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:১২

দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:১১