• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৯:১৭ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানে হামলার আধা ঘণ্টা আগে সতর্কবার্তা পান কাতারের প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:৫৭

ইরানে হামলার আধা ঘণ্টা আগে সতর্কবার্তা পান কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর মাত্র আধা ঘণ্টা আগে হোয়াইট হাউস থেকে সতর্কবার্তা পেয়েছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। তবে এত অল্প সময়ের মধ্যে যুদ্ধ ঠেকাতে কার্যকর কোনো কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব ছিল না বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, সতর্কবার্তা পাওয়ার পর তাঁর প্রথম প্রশ্ন ছিল—‘এটি ঠেকাতে কিছু করা সম্ভব কি না।’ কিন্তু ততক্ষণে হামলা কার্যত শুরু হয়ে গিয়েছিল।

আরও আগে সতর্ক করা হলে কাতার যুদ্ধ ঠেকাতে কিছু করতে পারত কি না—পিয়ার্স মরগানের এমন প্রশ্নের জবাবে আল-থানি বলেন, আগাম সময় পেলে তাঁরা সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাতেন। কারণ, কাতার সবসময় কূটনীতিকে সংঘাত সমাধানের পথ হিসেবে দেখে।

আল-থানি জানান, তিনি দোহায় নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেখানেই হোয়াইট হাউস থেকে ফোনে তাঁকে জানানো হয়, প্রায় আধা ঘণ্টার মধ্যে ইরানে মার্কিন সামরিক অভিযান শুরু হতে যাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানে হামলা শুরুর ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যেই কাতারও ইরানের হামলার শিকার হয়।

স্বল্প সময়ের এই সতর্কবার্তায় হতাশা প্রকাশ করে আল-থানি বলেন, এত অল্প সময়ে কোনো কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল না। একই সঙ্গে কাতারে ইরানের হামলারও নিন্দা জানান তিনি।

ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতকে ‘ভূমিকম্পের’ সঙ্গে তুলনা করে কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধ যুদ্ধের ধরন ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে।

তবে সংঘাতের পরও ইরান কাতারের প্রতিবেশী হিসেবে থাকবে উল্লেখ করে আল-থানি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। কাতার এর আগে ইরানের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে এসেছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে তাঁর বা অন্য কোনো বিদেশি সরকারের সরাসরি যোগাযোগ নেই বলেও জানান আল-থানি। তবে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

যুদ্ধের প্রভাবে কাতারের অর্থনীতিতেও বড় চাপ তৈরি হয়েছে বলে জানান আল-থানি। হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার এ পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কূটনৈতিক ও আইনি সমাধানের ওপর জোর দিচ্ছে।

এর আগে কাতারের সরকারি কর্মকর্তারাও জানিয়েছেন, সংঘাতের কারণে দেশটির জ্বালানি খাত ও অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। কাতারের রাস লাফান জ্বালানি স্থাপনায় হামলার পর দেশটির এলএনজি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়।

তবে কয়েক দশকে গড়ে তোলা সার্বভৌম সম্পদ তহবিল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার কারণে বর্তমান সংকট কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদ জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টিভির পর্দায় যত খেলা দেখবেন
টিভির পর্দায় যত খেলা দেখবেন
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৪:২০


ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:১২

দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:১১