• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৫:০৬ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

হিজাব ছাড়া গান, ইরানি সংগীতশিল্পীর ৭৪ দোররার সাজা বহাল

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫২:১৪

হিজাব ছাড়া গান, ইরানি সংগীতশিল্পীর ৭৪ দোররার সাজা বহাল

বিনোদন ডেস্ক: হিজাব না পরে গান পরিবেশনের অভিযোগে ইরানের জনপ্রিয় নারী সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে দেওয়া ৭৪ দোররা মারার সাজা বহাল রেখেছেন দেশটির আপিল আদালত। আইনজীবীদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে হিজাব ছাড়া গান পরিবেশন করেন। এ সময় তিনি কাঁধ খোলা পোশাক পরেছিলেন। অনুষ্ঠানটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ভিডিওটি ২৫ লাখের বেশি বার দেখা হয়েছিল। পরে আহমাদিকে গ্রেফতার করা হয় এবং কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি দেওয়া হয়।

ইরানে নারীদের প্রকাশ্যে গান পরিবেশনের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। একই সঙ্গে নারীদের জন্য প্রকাশ্যে হিজাব পরার বাধ্যবাধকতাও রয়েছে। আহমাদির ওই পরিবেশনাকে কেন্দ্র করে দেশটির বিচার বিভাগ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়।

এরপর গত জুনে কোম প্রদেশের একটি ফৌজদারি আদালত আহমাদি ও তাঁর ব্যান্ডের আট সদস্যকে জনশালীনতা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। আহমাদিকে ৭৪ দোররা মারার পাশাপাশি দুই বছরের জন্য অডিও-দৃশ্যভিত্তিক কর্মকাণ্ড ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সম্প্রতি আপিল আদালত আগের রায় বহাল রেখে রায় দিয়েছে।

আহমাদির এক আইনজীবী বিবিসিকে বলেন, তাঁদের দৃষ্টিতে ওই কনসার্ট আয়োজন কোনো অপরাধ ছিল না। তাঁর দাবি, অভিযোগগুলোর ক্ষেত্রে জরিমানা বা তুলনামূলক কম শাস্তির সুযোগ থাকলেও নিম্ন আদালত কঠোর শাস্তি দিয়েছেন। আপিল আদালতও কোনো শুনানি না করে আগের রায় বহাল রেখেছেন।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভির পর্দায় যত খেলা দেখবেন
টিভির পর্দায় যত খেলা দেখবেন
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৪:২০


ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:১২

দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
দশজনের চেকিয়াকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:১১