অনলাইন ডেস্ক: চলতি বছরের আগস্টে দেশে ৭০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত এবং আহত হয়েছেন আরও ৫৩৬ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে এবং একজন বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত হয়েছেন।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগস্টে বিএনপি–বিএনপি সংঘর্ষের ৫টি ঘটনায় পাঁচজন নিহত ও ১৫২ জন আহত হন। বিএনপি–জামায়াত সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ২৩৩ জন আহত হয়েছেন।
রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার ১৩টি ঘটনায় ৬১ জন আহত এবং ৮ জন আটক হয়েছেন। সাংবাদিক নির্যাতনের ৩২টি ঘটনায় ৪৫ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন আহত, ৬ জন লাঞ্ছিত, ৭ জন হুমকির শিকার এবং ৫ জন আটক হয়েছেন।
মতপ্রকাশের স্বাধীনতা-সংক্রান্ত ৮টি ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় ৮টি মামলা হয়েছে এবং ১১ জনকে আসামি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে মব সহিংসতার ৫৩টি ঘটনায় ২৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। এ ছাড়া ৮২টি ঘটনায় ৮৭টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে।
সীমান্ত পরিস্থিতি নিয়েও প্রতিবেদনে- ভারত সীমান্তে ৮টি ঘটনায় দুজন নিহত, একজন আহত ও পাঁচজন আটক হয়েছেন। মিয়ানমার সীমান্তে তিনটি ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
আগস্টে কারাগারে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কয়েদি ও পাঁচজন হাজতি ছিলেন।
শ্রমিকদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে শ্রমিক নির্যাতনের ৮৪টি ঘটনায় ১৯ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। এ ছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আরও ৬৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারী ও শিশু নির্যাতনের চিত্রও প্রতিবেদনে উঠে এসেছে। আগস্টে ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষণের শিকার ৭৯ জন, গণধর্ষণের শিকার ১৮ জন এবং যৌন নিপীড়নের শিকার ৯৩ জন। একই সময়ে ২৮২ শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৭৭ শিশু নিহত এবং ২০৫ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।
মামলা ও গ্রেফতারের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, আগস্টে ৬২টি মামলায় ১ হাজার ১২৫ জন নামীয় এবং প্রায় ২ হাজার ২০৯ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া ১৬২টি ঘটনায় ১২ হাজার ৮২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন ১২ হাজার ৩৫৪ জনের বেশি।
সূত্র: চ্যানেল ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available