• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৫৯:২৮ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৩:১২

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন। উন্নত চিকিৎসার জন্য আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়।

৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ফিরোজা বেগম (৬০) নামে এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় পথচারী নারী ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।

এদিকে, দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সঙ্গে থাকা স্ত্রী সুস্থ আছেন। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৬

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১৯