• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৫৮:৫৪ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৬

হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ জন। ৪ সেপ্টেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৪ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ (৪ সেপ্টেম্বর) পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ২৬২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৫৬৭ জন।

গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৪২ হাজার ৪৫৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৩৭ হাজার ৩৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৬

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১৯