বিনোদন ডেস্ক: ‘টক্সিক’ ছবিতে যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এমনকি এ নিয়ে কিয়ারার স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকেও শুনতে হয়েছে নানা মন্তব্য। এবার সেই সিদ্ধার্থকেই নাকি অন্য এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে।
‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবিতে তামান্না ভাটিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ। ছবিতে এই দুই তারকার উষ্ণ রসায়ন দেখা যাবে বলে জানা গেছে। আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘দ্য বন’-এর। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে ছবিটির ঝলক। বৃহস্পতিবার প্রকাশের কথা রয়েছে ছবির প্রথম গান ‘সামঝো না’। এর এক দিন আগে বুধবার প্রকাশ করা হয়েছে গানটির প্রোমো।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সিদ্ধার্থ ও তামান্নার একটি ভিডিও। সেখানে দুই তারকাকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
তবে জানা গেছে, ভিডিওটি আসল নয়; কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে সেটি। ভিডিওটি নকল হলেও ‘দ্য বন’ ছবিতে সিদ্ধার্থ ও তামান্নার ঘনিষ্ঠ দৃশ্য থাকার খবরই সামনে এসেছে।
এরই মধ্যে অনেক নেটাগরিকও জানিয়েছেন, তাঁরা পর্দায় এই জুটির রসায়ন দেখতে আগ্রহী। কেউ কেউ আবার কিয়ারার প্রসঙ্গ টেনে সিদ্ধার্থকে নিয়েও এমন দৃশ্য দেখার দাবি জানিয়েছেন।
এক নেটাগরিক মন্তব্য করেছেন, “ভিডিওটি নকল ঠিকই। কিন্তু এবার সিদ্ধার্থের উষ্ণ দৃশ্য দেখতে চাই। ‘টক্সিক’-এ কিয়ারাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে। তা হলে সিদ্ধার্থ কেন নয়?”
এআই দিয়ে তৈরি ওই ভিডিও নিয়ে অবশ্য ‘দ্য বন’ ছবির নির্মাতারা এখনও কোনো মন্তব্য করেননি। সিদ্ধার্থ বা তামান্নার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রথমে চলতি বছরের ২৮ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য বন’-এর। অন্যদিকে, ২৬ আগস্ট মুক্তি পেয়েছে কিয়ারার ‘টক্সিক’। ফলে দুই ছবির মধ্যে বক্স অফিসে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই কারণেই ‘দ্য বন’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়েছিল।
উল্লেখ্য, ‘দ্য বন’ ছবির গল্প আবর্তিত হয়েছে বিহারের একটি গ্রামের জঙ্গলকে ঘিরে। ওই জঙ্গলকে কেন্দ্র করে তৈরি হওয়া রহস্য ও নানা ঘটনার মধ্য দিয়েই এগিয়ে যাবে ছবির কাহিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available