• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫৬:৪৭ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে হুথিদের হামলা, বাংলাদেশের নিন্দা

৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৫:০৩

সৌদি আরবে হুথিদের হামলা, বাংলাদেশের নিন্দা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জোরালো নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ৯ অক্টোবর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি কেবল নিরীহ মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপই নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার অন্তরায়।

এই সংকটময় পরিস্থিতিতে সৌদি আরব সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থেকে পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। সেই সঙ্গে হুথিদের এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছে ঢাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৭



বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩২