সৌদি আরবে হুথিদের হামলা, বাংলাদেশের নিন্দা
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জোরালো নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ৯ অক্টোবর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।এতে বলা হয়, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি কেবল নিরীহ মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপই নয়, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার অন্তরায়।এই সংকটময় পরিস্থিতিতে সৌদি আরব সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থেকে পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। সেই সঙ্গে হুথিদের এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছে ঢাকা।