• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:০১:৫১ (11-Jul-2026)
  • - ৩৩° সে:
বিমানবন্দরে মেসিদের মেটাল ডিটেক্টরে তল্লাশি, ভিডিও ভাইরাল

বিমানবন্দরে মেসিদের মেটাল ডিটেক্টরে তল্লাশি, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্বকাপে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকেও বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে ফ্লোরিডায় যাওয়ার আগে তাকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।বিশ্বকাপে আর্জেন্টিনার বেস ক্যাম্প মিসৌরির কানসাস সিটিতে। দলের পরবর্তী ম্যাচ ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে নকআউট পর্বে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে খেলোয়াড়রা নিজেদের লাগেজ নিরাপত্তা কর্মীদের কাছে জমা দিয়ে একে একে তল্লাশির মধ্য দিয়ে যাচ্ছেন। এ সময় মেসিকে মেটাল ডিটেক্টর দিয়ে পুরো শরীর স্ক্যান করা হয়। এর আগে সতীর্থ রদ্রিগো ডি পলের তল্লাশির সময় কোনো একটি ঘটনায় মেসিকে হাসতে দেখা যায়।এদিকে এবারের বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচের কোনোটিতে জয় না পেলেও অপরাজিত থেকে তারা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে শেষ ষোলোতে ওঠার কৃতিত্বও দেখিয়েছে আফ্রিকার দেশটি।বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।