• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:১৪:৫৭ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৫৮

চাঁপাইনবাবগঞ্জে ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলী জমি রক্ষা করতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

৯ অক্টোবর শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ড বাজার সংলগ্ন নদীর ধারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত প্রায় দেড় মাস ধরে নদী তীরবর্তী এলাকাগুলোতে পানিবন্দি ছিল হাজারো পরিবার। তবে পদ্মা নদীতে পানি কমতে শুরু করার সাথে সাথেই কয়েকটি গ্রামে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে হাজার হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

মানববন্ধনে দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। এছাড়াও ভাঙন কবলিত মানুষদের পুর্নবাসনের দাবি জানান স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩



অভিনেতা সোহেল খানের মৃত্যু
অভিনেতা সোহেল খানের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:১৫

আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৪০



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:১৮