• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:২৯:২৭ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের দৃশ্য দাবি করে ছড়ানো মিথ্যা দাবি শনাক্ত: বাংলাফ্যাক্ট

৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:১১

প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের দৃশ্য দাবি করে ছড়ানো মিথ্যা দাবি শনাক্ত: বাংলাফ্যাক্ট

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবারের দৃশ্য-এমন দাবি করে ছড়ানো মিথ্যা দাবি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবারের দৃশ্য-এমন দাবি করে একটি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবারের দৃশ্য নয়। গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়ে তারেক রহমান নির্বাচনী প্রচারণার পাশপাশি তিনি তাঁর  স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি তথা শ্বশুর বাড়িতে যান। সেখানে তাঁকে নানা পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। ভিডিওটি সেই মুহূর্তের দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
সূত্র: বাসস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৬

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১৯




এবার তামান্নার সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে সিদ্ধার্থ!
এবার তামান্নার সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে সিদ্ধার্থ!
৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:১২