• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:১৪:৪৫ (04-Jul-2026)
  • - ৩৩° সে:
জুলাই শহীদদের স্মরণ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের স্মরণ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই জাতীয় সম্মেলন’। ৪ জুলাই শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সোয়া ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সবার আগে বাংলাদেশ’। মঞ্চের ব্যানারে লেখা রয়েছে, ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা—৪ জুলাইয়ের এই দিনে হোক সবার অনুপ্রেরণা, যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়া জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত এ স্মরণসভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের মাঝামাঝি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। টানা ৩৬ দিনের আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন এবং দেশ ত্যাগ করেন।