• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:০৭:১৫ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে পাচারের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৪:৪৩

টেকনাফে পাচারের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের প্রচেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।

২৯ নভেম্বর রোববার ভোরে টেকনাফের বড় ডেইল ঝিনুক বীচ এলাকায় এ অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার ও জড়িতদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে লোকজনকে উপকূল থেকে একটি কাঠের ট্রলারে তোলা হয়েছিল। বিষয়টি টের পেয়ে প্রথমে সন্দেহভাজন ট্রলারটির গতিবিধি পর্যবেক্ষণে রাখে কোস্ট গার্ড। পরবর্তীতে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা চালায়।

আরও পড়ুন

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল হামলা

একপর্যায়ে ধাওয়া করে ট্রলারটি আটক করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ট্রলারে থাকা ৩১৭ জনকে উদ্ধার এবং পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকি ২৭০ জন বাংলাদেশি নাগরিক।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১৪


স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৬:৩৮