বিনোদন ডেস্ক: অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর কি ফের প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কাপুর? জনপ্রিয় অভিনেত্রী সাহিবা বালির সঙ্গে তার সাম্প্রতিক একটি ছবি ঘিরেই নতুন করে শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। গুরুপুরবের সেই ছবি সামনে আসতেই নেটদুনিয়ায় প্রশ্ন, তবে কি বন্ধুত্বের সম্পর্ক গড়িয়েছে প্রেমে?
গুরুপুর্ণিমা উপলক্ষে একটি গুরুদ্বার থেকে অর্জুন কাপুরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, ব্যান্ড ইন্ফুয়েন্সার ও সঞ্চালক সাহিবা বালি। আর সেই ছবি ঘিরেই নতুন করে শুরু হয়েছে দু’জনের প্রেমের জল্পনা। মাথায় কাপড় দিয়ে হাসিমুখে পোজ দেওয়া ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবিতে অর্জুনকে ট্যাগ করেছেন সাহিবা।
ক্যাপশনে মজা করে লেখেন, অর্জুনের ভাগের প্রসাদও তিনি খেয়ে নিয়েছেন। এর আগেও একাধিকবার তাদের ঘনিষ্ঠতা নজরে এসেছে। অর্জুনের জন্মদিনে সাহিবার বিশেষ শুভেচ্ছা কিংবা লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একসঙ্গে ক্রিকেট ম্যাচ দেখা—সব মিলিয়ে জল্পনা বেড়েছে। যদিও সাহিবা আগে নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন।
অন্যদিকে, এ বিষয়ে এখনও মুখ খোলেননি অর্জুন। ফলে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে কৌতূহল রয়েই গেছে।
উল্লেখ্য, অর্জুনকে সবশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা গেছে। অন্যদিকে সাহিবা অভিনেত্রী হওয়ার পাশাপাশি অভিনেত্রী, ব্যান্ড ইন্ফুয়েন্সার ও ক্রীড়া সঞ্চালক হিসেবেও পরিচিত। ‘লায়লা মজনু’, ‘বার্ড অব ব্লাড’ ও ‘অমর সিং চমকিলা’র মতো কাজেও অভিনয় করেছেন তিনি। সূত্র: আনন্দবাজার
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available