• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:১৬:০৯ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৪:৫০

৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ডিজেল, হাই-সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির ৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

২৫ নভেম্বর বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

২৬ নভেম্বর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

দেশীয় উৎপাদনেই কোরবানির পশুর চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ছিল: প্রাণিসম্পদমন্ত্রী

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) আমদানির দুটি চালান, হাই-সালফারযুক্ত ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) এবং ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন (অকটেন) আমদানি।

প্রথম প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৩/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ক্ষেত্রে সরবরাহকারী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৪/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ প্রস্তাবেও ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

এছাড়া প্যাকেজ নম্বর পিজিসি-০৫/১এইচ২০২৭-এর আওতায় হাই- সালফারযুক্ত ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ ক্ষেত্রেও ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, প্যাকেজ নম্বর পিজিসি-০৬/১এইচ২০২৭-এর আওতায় ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন (অকটেন) আমদানিতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ পণ্য সরবরাহের জন্য ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

৪টি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

সরকারের ২০২৭ সালের প্রথম ৬ মাসের জ্বালানি আমদানি পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ অভিনেত্রী মিমির বিয়ে
আজ অভিনেত্রী মিমির বিয়ে
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৮:২৪




অর্জুনের জীবনে নতুন প্রেম?
অর্জুনের জীবনে নতুন প্রেম?
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮:১৩

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৮


প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৩


পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২