• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:২১:০৪ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

২৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৮:৩৭

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) তদন্তের আওতায় থাকা বিভিন্ন অর্থনীতির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব করেছে।

ইউএসটিআরের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে যথাযথ ব্যবস্থা হিসেবে দেশটি থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে; তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে। বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে এ অতিরিক্ত শুল্কের হার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবটি প্রণয়নে বাংলাদেশের ওপর আগে থেকে কার্যকর অন্যান্য ৩০১ ধারার শুল্ক এবং ২৩২ ধারার আওতায় আরোপিত শুল্কও বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে চলমান আলোচনা, দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তির বিভিন্ন অঙ্গীকার এবং চুক্তিতে উল্লিখিত নির্দিষ্ট কর্মকাণ্ড, নীতি ও চর্চা মোকাবেলায় বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতিও গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন

অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তবে এ প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। জনসাধারণের মতামত নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ