• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৩১:১৭ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

মুল্ডারের বোলিং তোপে বিধ্বস্ত বাংলাদেশ, ইনিংস ও ২১৯ রানে সিরিজ হার

২৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:২০:৪২

মুল্ডারের বোলিং তোপে বিধ্বস্ত বাংলাদেশ, ইনিংস ও ২১৯ রানে সিরিজ হার
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।

প্রথম ইনিংসে ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। শুরুতে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন ৫৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের আভাস দেন। তবে উইয়ান মুল্ডারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৯ রানে তানজিদ তামিম ফিরে গেলে ভাঙে এই জুটি। এরপর রানের খাতা খোলার আগেই মুমিনুল হককেও সাজঘরে ফেরান মুল্ডার।

অন্য ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ৩৮ রান করে মার্কো ইয়ানসেনের শিকারে পরিণত হন। মিডল অর্ডারে নেমে সাবলীল ব্যাটিং শুরু করেছিলেন তাওহিদ হৃদয়; ৩৩ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে কাগিসো রাবাদা হৃদয়কে ফিরিয়ে পঞ্চাশ ছোঁয়া একটি জুটি ভেঙে দিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন

সেঞ্চুরিয়নে হারের শঙ্কার মাঝে সুখবর পেলেন হৃদয় ও লিটন

পরের ব্যাটারদের মধ্যে লিটন দাস ২৫ বলে ১৫ এবং জাকের আলি মাত্র ২ রান করে আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৪ রান করলেও দলের হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

প্রোটিয়া অলরাউন্ডার উইয়ান মুল্ডার ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে একাই ৭ উইকেট শিকার করে অনন্য রেকর্ড গড়েছেন। এ ছাড়া মার্কো ইয়ানসেন নিয়েছেন ২টি উইকেট।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বোলিং তাণ্ডবে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন

আইপিএলের নিলাম তালিকায় ১২ বাংলাদেশি, নেই মোস্তাফিজের নাম

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪