• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫১:০১ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: জয়সওয়াল

২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:০৪

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: জয়সওয়াল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

২৬ নভেম্বর বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। ঢাকার প্রত্যর্পণের এই অনুরোধ প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

মুখপাত্র বলেন, ‌‌‘‘ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’’ তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে থাকা নির্বাসন শেষে তিনি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, কেবল ভারতই তাকে প্রত্যর্পণ করতে পারবে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেছেন, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, শেখ হাসিনা প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন। এ ছাড়া তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে তার দেশে ফেরার ব্যবস্থা করার জন্যও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানেই বসবাস করছেন।

সূত্র: রয়টার্স, নিউজ১৮।
এটিভি/ এম এইচ  আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪