• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫৭:০২ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী

২৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৬:৩৩

অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কেউ যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

২৫ নভেম্বর বুধবার বিকেলে রাজধানীর সন্ধানী ভবনে জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কর্নিয়া প্রতিস্থাপনের জন্য কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় এগিয়ে আসবে। পাশাপাশি চক্ষুদান সম্পর্কিত সব বিষয়ে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

আরও পড়ুন

কফি ও কাজুবাদাম চাষে বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ‘কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়ে তরুণদের মাঝে সচেতনতা বাড়াতে পারলে চক্ষুদান আন্দোলন আরও বেগবান হবে।’ কর্নিয়া প্রতিস্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় চক্ষুদান সংক্রান্ত সেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি এনজিও কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেওয়ার জন্য সন্ধানীর প্রতি আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
 

এটিভি এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ