• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:০৮:২৭ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৯:২৪

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মিয়ানমারকে মানতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

একই সঙ্গে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়েও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ।

২০ নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় দেশটির জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। এ রায় বাস্তবায়নের পাশাপাশি রোহিঙ্গাদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশ কাজ করবে।

তিনি জানান, সরকারের লক্ষ্য আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করা। এ জন্য সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে।

এর আগে ১৯ নভেম্বর বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার দায়ে ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থন ও ৬ জনের বিরোধিতায় রায়টি গৃহীত হয়।

আরও পড়ুন

আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আদালত রায়ে বলেছেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার। দেশটিকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ, অপরাধের তদন্ত, দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের বিষয়েও নির্দেশনা দিয়েছেন আদালত।

আদালত ক্ষতিপূরণের পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করেননি। পরবর্তী বিচারিক পর্যায়ে ক্ষতিপূরণের পরিমাণ ও ধরন নির্ধারণ করা হবে। এ ছাড়া রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। আগে থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে যুক্ত হয়ে বর্তমানে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠী কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছেন।

আরও পড়ুন

১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১