• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২২:১০ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:১০:১৬

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
সাবেক এমপি আতাউল হক দোলন। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আতাউল হক দোলনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে শ্যামনগর থানায় দায়ের করা পাঁচটি মামলা এবং ২০০৬ সালে দায়ের করা দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ভাঙচুর, চুরি, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

তবে তাঁকে কোন মামলায় আদালতে হাজির করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আতাউল হক দোলন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য থাকাকালে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

বসুন্ধরায় রূপায়ণ বুলেভার্ড প্লাজার ভিত্তিপ্রস্তর স্থাপন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩