নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল
নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।আজ ১৮ জানুয়ারি রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।অভিযুক্ত জাহাঙ্গীর কবির নানক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন। এ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।