• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৩৯:৫৮ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা

১১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৯:৩৯

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে।

১১ অক্টোবর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

এতে আরও বলা হয়, ১০ অক্টোবরের ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে। এতে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ নিহত বাংলাদেশিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং সব আহতের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক নাগরিকদের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলা অগ্রহণযোগ্য এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’

বাংলাদেশ হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এভায়কেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
এভায়কেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
১১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৬:৫৬

শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ
শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ
১১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০০:২০