• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৫:১৭ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

‘ডন অব ইয়েমেন’ অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা নিহত

১১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৬:৫৯

‘ডন অব ইয়েমেন’ অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯০০টির বেশি হামলা চালিয়ে এক হাজার ১৫০ জনেরও বেশি হুতি যোদ্ধাকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে ১৮০টির বেশি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র স্টাফ কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এ দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় দেশটির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে এসব হামলা চালানো হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল অস্ত্র ও গোলাবারুদের গুদাম, সুরক্ষিত সামরিক স্থাপনা, সেনা ক্যাম্প ও অবস্থান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উঁচু এলাকা, যোদ্ধাদের শক্তিবৃদ্ধির বহর, সমাবেশস্থল, কামানের অবস্থান এবং পরিবহন ও সরবরাহের যানবাহন।

এ ছাড়া হুতিদের নিয়ন্ত্রিত এলাকার গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

রণাঙ্গনের প্রাথমিক মূল্যায়নের বরাত দিয়ে আল-নুজাইলি বলেন, এসব অভিযানে এক হাজার ১৫০ জনের বেশি হুতি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, অভিযানে ১৮০টির বেশি যুদ্ধযান, পরিবহন ও সরবরাহের যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে অথবা ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে।

তবে এসব হামলা, হতাহতের সংখ্যা ও সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে ইয়েমেনের সেনাবাহিনীর দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ
শিশু হাসপাতালে ১০৮ জনের চাকরির সুযোগ
১১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০০:২০