• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৭:৩৯ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৫৪৯ মামলা

১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৫৪৯ মামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৪৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ১ অক্টোবর বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৭, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৩, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৭, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২৫ ও ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬৩, ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬৯টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৫৯৫টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:১৯








জামালপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ
জামালপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৫৪