• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:২৫:০২ (19-Sep-2026)
  • - ৩৩° সে:
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪ হাজার ৪০৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।১৯ সেপ্টেম্বর শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক- রমনা বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।ট্রাফিক- লালবাগ বিভাগে ১১টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।ট্রাফিক- মতিঝিল বিভাগে ৩৩টি বাস, ৩টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ১০৯টি  সিএনজি ও ২৮২টি মোটরসাইকেলসহ মোট ৫৫৬টি মামলা হয়েছে।ট্রাফিক- ওয়ারী বিভাগে ৬০টি বাস, ৪৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৭২টি মোটরসাইকেলসহ মোট ৫০৭টি মামলা হয়েছে।অন্যদিকে ট্রাফিক- তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬টি মামলা হয়েছে।ট্রাফিক- মিরপুর বিভাগে ৭৭টি বাস, ৫০টি ট্রাক, ৭৩টি কাভার্ডভ্যান, ১২৭টি সিএনজি, ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৯৬২টি মামলা হয়েছে।ট্রাফিক- উত্তরা বিভাগে ৬০টি বাস, ৫৬টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১৪১টি সিএনজি ও ৪৮৫টি মোটরসাইকেলসহ মোট ১১০৫টি মামলা হয়েছে।ট্রাফিক- গুলশান বিভাগে ৫১টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৬০১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১০১৯টি গাড়ি ডাম্পিং ও ৫৮১টি গাড়ি রেকার করা হয়েছে।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।সূত্র: বাসস