জামালপুর প্রতিনিধি: কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে এই স্লোগান নিয়ে প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে ফেনীতে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এই কর্মসূচির অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা হলরুমে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন , জামালপু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪৯৬ কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available