আন্তর্জাতিক ডেস্ক: আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েলে আরও প্রায় ১০টি আকাশে জ্বালানি সরবরাহকারী (এরিয়াল রিফুয়েলিং) বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট। রোববার এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
প্রতিবেদনে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, নতুন বিমানগুলোর বেশিরভাগই তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করবে। এগুলো যুক্ত হলে সেখানে আগে থেকেই থাকা ৩০টিরও বেশি মার্কিন রিফুয়েলিং বিমানের সংখ্যা আরও বাড়বে।
তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে তথ্যটি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে উদ্দেশ করে কঠোর বার্তা দিয়েছেন। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে, যিনি প্রয়োজন হলে পদক্ষেপ নিতে দ্বিধা করেন না।
রুবিওর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন চুক্তি ও প্রতিশ্রুতি লঙ্ঘন করে এসেছে। তার দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এ ধরনের আচরণের জবাব দিতে প্রস্তুত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available