• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:১৭:১০ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

২৯ জুলাই ২০২৬ সকাল ১০:৩২:১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী ২৮ জুলাই মঙ্গলবারের এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, ওমানের মধ্যস্থতায় আলোচনা ধাপে ধাপে এগোলেও আলোচনার শর্ত কী হবে, তা ওয়াশিংটনকে ঠিক করতে দিবে না তেহরান।

আল জাজিরাতে প্রচারিত এক সাক্ষাৎকারে ঘারিবাবাদী বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন ইচ্ছা সংঘাত সৃষ্টি করবে আর যখন ইচ্ছা কূটনীতির দোহাই দেবে—এমন আচরণ মেনে নেওয়া হবে না।’ তিনি বলেন, ’আমেরিকাকে যখন খুশি যুদ্ধ এবং যখন খুশি আলোচনায় বসার অভ্যাসে ছাড় দেওয়া উচিত নয়।’ তেহরানের দাবি, ওয়াশিংটনই সংঘাত থামানোর আবেদন জানিয়ে বার্তা পাঠিয়েছিল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান বিনয়ের সাথে অনুরোধ করার পর যুক্তরাষ্ট্র সামরিক হামলা স্থগিত করেছে।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই ঘারিবাবাদী আমেরিকার আহ্বান জানানোর বিষয়টি তুলে ধরেন এবং স্পষ্ট করেন যে সংঘাতের অবসান চাইছে ওয়াশিংটনই।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিগত প্রায় পাঁচ মাস ধরে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই জলপথ সচল রাখতে কিছু ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের উদ্যোগে যোগ দিতে পারে বলে গুঞ্জন চলছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সামুদ্রিক বাণিজ্য পথ সুরক্ষিত রাখতে মধ্যপ্রাচ্যে ২০টিরও বেশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।

২৮ জুলাই পর্যন্ত সেন্টকম অন্তত ১৮টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে পাঠিয়েছে এবং বেশ কয়েকটি জাহাজে তল্লাশি চালিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us