• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪১:১৬ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

আসামের বন্যাদুর্গতদের পাশে দাড়ালেন সালমান খান

২৯ জুলাই ২০২৬ দুপুর ১২:০১:১২

আসামের বন্যাদুর্গতদের পাশে দাড়ালেন সালমান খান

বিনোদন ডেস্ক: আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে মুম্বাইতে নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত থাকলেও, সেখানকার স্থানীয় ফ্যান ক্লাবের সাহায্যে দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন এই অভিনেতা।

মিড-ডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, সালমান খান তার এনজিও ‘বীইং হিউম্যান’ এর মাধ্যমে আসামের সালমান খান ফ্যান ক্লাবের সাথে সমন্বয় করে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকতে তিন পর্বের একটি বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’

সালমান খানের এই উদ্যোগের পাশাপাশি গত ২৫ জুলাই আসামের জনপ্রিয় গায়ক পাপন একটি লাইভ ইনস্টাগ্রাম চ্যারিটি কনসার্ট করেন বিশাল দাদলানি, দিব্যা কুমার ও নীলতপল বোরাকে সঙ্গে নিয়ে। সেখান থেকে সাধারণ মানুষকেও বন্যার্তদের পাশে দাঁড়াতে ও অর্থ দান করার আহ্বান জানানো হয়।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩