• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৪৩:৪৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ফ্রিতে ‘ভেরিফায়েড’ ব্যাজ আনছে ফেসবুক, মিলবে যেভাবে

২৯ জুলাই ২০২৬ দুপুর ১২:০৫:২৩

ফ্রিতে ‘ভেরিফায়েড’ ব্যাজ আনছে ফেসবুক, মিলবে যেভাবে

প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাইয়ের সুবিধাসহ নতুন একটি ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মেটা জানিয়েছে, নতুন এই ব্যাজের উদ্দেশ্য হলো—কোনো ফেসবুক অ্যাকাউন্টের ব্যবহারকারী প্রকৃত ব্যক্তি কি না, তা সহজে শনাক্ত করা। এটি মেটার অর্থের বিনিময়ে পাওয়া মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন সেবার বিকল্প নয়; বরং সাধারণ ব্যবহারকারীদের জন্য আলাদা একটি পরিচয় যাচাই ব্যবস্থা।

যেভাবে মিলবে ভেরিফায়েড ব্যাজ

নতুন ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর সেই ভিডিও অ্যাকাউন্টের প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। যাচাই সফল হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

যেসব শর্ত পূরণ করতে হবে

ফ্রি ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—

বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।
সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন করতে হবে।

পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং-সহ বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।

মেটার ভাষ্য, এআই প্রযুক্তির অগ্রগতির কারণে এখন সহজেই বাস্তবসম্মত ভুয়া ছবি, পরিচয় ও অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনা বাড়ছে। নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি পরিচয় যাচাই করা একজন বাস্তব ব্যক্তি।

তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার একটি নির্দেশক। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে আগের মতোই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মেটা।

মেটা আরও জানিয়েছে, নতুন ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে। প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে এটি উন্মুক্ত করা হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও সেবাটি সম্প্রসারণ করা হবে। তবে কোন দেশগুলোতে প্রথমে এ সুবিধা চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
সূত্র : এনগ্যাজেট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:১৩


অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:১৬





ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪