• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:১৩:০১ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

১৮ মাস বয়সেই এশিয়া বুক অব রেকর্ডসে ‘গ্র্যান্ড মাস্টার’ খাগড়াছড়ির শেহেজাদ

২৯ জুলাই ২০২৬ সকাল ১১:৩২:২৩

১৮ মাস বয়সেই এশিয়া বুক অব রেকর্ডসে ‘গ্র্যান্ড মাস্টার’ খাগড়াছড়ির শেহেজাদ

ডেস্ক রিপোর্ট: যে বয়সে শিশুরা সাধারণত হাঁটতে ও স্পষ্টভাবে কথা বলতে শেখে, সেই ১৮ মাস বয়সেই ইংরেজি ভাষায় দক্ষতা দেখিয়ে আলোচনায় এসেছে খাগড়াছড়ির শিশু শেহেজাদ। তার অসাধারণ ভাষাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে ‘গ্র্যান্ড মাস্টার’ খেতাব দিয়েছে এশিয়া বুক অব রেকর্ডস।

খাগড়াছড়ি জেলা সদরের মাইনী ভ্যালি এলাকায় বেড়ে ওঠা শেহেজাদ ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার সঙ্গে পরিচিত হয় পরিবারের উদ্যোগে। তার বাবা-মা জানান, ছয় মাস বয়স থেকেই তারা সন্তানের সঙ্গে নিয়মিত ইংরেজিতে কথা বলা শুরু করেন। শুরুতে কোনো সাড়া না দিলেও ধীরে ধীরে ইংরেজি শব্দ ও বাক্য আয়ত্ত করতে শুরু করে শিশুটি।

শুধু সাধারণ কথোপকথনই নয়, সেহেজাদ ইংরেজি ছড়া আবৃত্তি, প্রশ্নের উত্তর দেওয়া এবং বিভিন্ন দৈনন্দিন বাক্যও সাবলীলভাবে বলতে পারে। এমনকি বিশ্বের দীর্ঘতম শব্দগুলোর একটি ‘Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis’-ও উচ্চারণ করে বিস্মিত করেছে অনেককে।

শেহেজাদের বাবা মো. ইব্রাহিম খলিল জানান, ১৭ মাস বয়সে এশিয়া বুক অব রেকর্ডসে মূল্যায়নের জন্য সন্তানের সাতটি ভিডিও পাঠানো হয়েছিল। সেগুলোর ভিত্তিতেই প্রতিষ্ঠানটি তাকে ‘গ্র্যান্ড মাস্টার’ স্বীকৃতি দেয়।

তিনি বলেন, শুরু থেকেই তারা সন্তানকে ইংরেজি পরিবেশে বড় করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ করে দিতে চান। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও খুঁজবেন।

শেহেজাদের মা বলেন, ছোটবেলা থেকেই নিয়মিত অনুশীলন ও পারিবারিক উৎসাহের কারণেই শিশুটি দ্রুত ভাষাটি আয়ত্ত করতে পেরেছে। তারা বিশ্বাস করেন, যথাযথ পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে একদিন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে তাদের সন্তান।

স্থানীয় বাসিন্দারাও শেহেজাদের এই অর্জনকে ব্যতিক্রমী বলে অভিহিত করেছেন। তাদের মতে, এত অল্প বয়সে একটি শিশুর এমন ভাষাগত দক্ষতা বিরল এবং এটি অন্য অভিভাবকদেরও সন্তানদের দক্ষতা বিকাশে উৎসাহিত করবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us