ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের জামতলার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর বুধবার রাতে ছাত্রদলের নেতাকর্মীরা বাড়িটিতে আগুন দেন। এ সময় তারা বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে একদল নেতাকর্মী শহরের জামতলায় শামীম ওসমানের বাড়ির সামনে জড়ো হন। পরে তারা বাইরে থেকে বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেন। এ সময় ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে এলাকায় মহড়া দেন তারা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার মানুষ শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। ওই সময় বাড়িটির নিচতলায় আগুন দেওয়া হয়। এরপর থেকেই বাড়িটি জনশূন্য হয়ে পড়ে আছে। পরে বাড়ির বাইরে টিনের বেড়া দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা বাড়িটি একপর্যায়ে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। সেখানে মানুষের কোনো আনাগোনা ছিল না।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available