• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৯:৪০ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:১৯

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

১৯ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে।

আরও পড়ুন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান। একই সঙ্গে উদ্ভাবনী শক্তি যাতে প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট প্রযুক্তিতেও নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে।

আরও পড়ুন

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন

তিনি বলেন, এভিয়েশন ও মহাকাশ প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি এবং নতুন উদ্ভাবনের সুযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নিতে চায় সরকার।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ আয়োজনের মধ্য দিয়ে তরুণদের বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৩২





টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৩৫