• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২৫:১৩ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

ধানমন্ডিতে ১০তলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:২০:২১

ধানমন্ডিতে ১০তলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় ১০ তলা আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার ভবনটিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাঁঠালবাগান এলাকার কাঞ্চন টাওয়ার নামের ১০তলা আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ধানমন্ডি কলাবাগানে কাঁঠাল বাগান এলাকায় কাঞ্চন টাওয়ার নামক ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত

তিনি বলেন, আমরা সকাল ৮টা ২০ মিনিটে সংবাদ পেয়ে ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ শুরু করে।

ফায়ার স্টেশনের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হয়। স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়। পরে ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৩৫





টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫