• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ সকাল ০৯:২৬:০৯ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

মার্কিন সহায়তায় হরমুজ পার হতে যাওয়া তেলবাহী সুপারট্যাংকারে আগুন

১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৬:১২

মার্কিন সহায়তায় হরমুজ পার হতে যাওয়া তেলবাহী সুপারট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি অতিক্রমের সময় ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। অনুমোদিত পথ অনুসরণ না করায় জাহাজটি সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে দাবি করা হয়েছে।

১৭ অক্টোবর শনিবার আইআরজিসির নৌবাহিনীর বরাতে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তেলবাহী জাহাজটি নিজস্ব শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভর করে কৌশলে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল জাহাজটি। তবে জাহাজটির নাম, মালিকানা কিংবা অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিবৃতিতে হরমুজ প্রণালি অতিক্রমের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলার ওপর জোর দিয়েছে আইআরজিসি। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, প্রণালিতে ইরানের বিধিনিষেধ অমান্য করে মার্কিন সমর্থনের ওপর নির্ভর করে চলাচলের চেষ্টা করা যেকোনো জাহাজকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। এ পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানিবাজার ও তেলের সরবরাহে প্রভাব পড়তে পারে।

সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০১:৩৭




সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৪:৪৭