• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০২:০৮ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

আজ খোলা ব্যাংক ও পুঁজিবাজার, চলবে স্বাভাবিক লেনদেন

১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৩:০৭

আজ খোলা ব্যাংক ও পুঁজিবাজার, চলবে স্বাভাবিক লেনদেন
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: সাপ্তাহিক ছুটির দিন আজ ১৭ অক্টোবর শনিবার দেশের ব্যাংক ও পুঁজিবাজার খোলা থাকবে। শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন চলবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

এ কারণে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ ব্যাংক ও পুঁজিবাজার খোলা থাকায় গ্রাহক ও বিনিয়োগকারীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং সেবা গ্রহণ এবং শেয়ার লেনদেন করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০১:৩৭




সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৪:৪৭