• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ রাত ০৯:১৫:৩৯ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি

১৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:২০

বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি

অনলাইন ডেস্ক: বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

১৬ অক্টোবর শুক্রবার সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সড়কটি সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় মোটরসাইকেলসহ হালকা ও ভারী সব ধরনের যানবাহন রয়েছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল জানান, তিন্দু বাজারের সংযোগ সড়কটি এখনও পুরোপুরি সংস্কার করা হয়নি। বর্তমানে সংস্কারকাজ চলমান রয়েছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

তিনি আরও জানান, পর্যটকেরা আলীকদম হয়ে থানচির তিন্দুতে গেলে তাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় তথ্য থাকে না। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৫