• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:১১:৪৩ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

বিনা খরচে মালয়েশিয়া যাত্রা: নতুন করে ৭০ জনের সাক্ষাৎকার আজ

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:০৭

বিনা খরচে মালয়েশিয়া যাত্রা: নতুন করে ৭০ জনের সাক্ষাৎকার আজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই সরকারিভাবে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে নতুন করে আরও ৭০ জন কর্মীকে প্রাথমিকভাবে মনোনীত করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন’-এ ১৫০ জন কর্মী নিয়োগের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

১৪ নভেম্বর শনিবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে স্বচ্ছতা বজায় রেখে অনলাইন লটারির মাধ্যমে নতুন এই ৭০ জনের নাম চূড়ান্ত করা হয়। মনোনীত প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার আজ ১৫ নভেম্বর রোববার সকাল ৯টা থেকে শুরু হচ্ছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, এই নিয়োগের জন্য মোট চার হাজার ২৯টি অনলাইন আবেদন জমা পড়েছিল। সেখান থেকে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়।

আরও পড়ুন

মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

তবে নির্বাচিতদের মধ্যে অনেকে নির্ধারিত সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় শূন্য আসন পূরণে নতুন করে ৭০ জনকে মনোনীত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করা হচ্ছে। সাক্ষাৎকার ও পেশাগত দক্ষতা যাচাই শেষে চূড়ান্ত কর্মী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:১৩