• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪২:১২ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধের ক্ষতিপূরণ দাবি আরব জোটের, বিচার চায় ইরান

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩২:০১

যুদ্ধের ক্ষতিপূরণ দাবি আরব জোটের, বিচার চায় ইরান
জিসিসির মহাসচিব জাসেম আল বুডাউই। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে উপসাগরীয় আরব দেশগুলোতে ইরান সাত হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। এসব হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ ইরানের কাছে দাবি করেছে জোটটি।

পাশাপাশি এসব হামলার জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে জিসিসি। খবর দ্য ন্যাশনের।

১৩ নভেম্বর শুক্রবার জিসিসির মহাসচিব জাসেম আল বুডাউই বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকেই উপসাগরীয় আরব দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে ইরান। এসব অস্ত্র দিয়ে বন্দর, বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, পানি পরিশোধনাগার এবং আবাসিক এলাকায় হামলা চালানো হয়।

আরও পড়ুন

ক্ষমতা ছাড়তে নারাজ নেতানিয়াহু, গড়তে চান জাতীয় ঐক্যের সরকার

তিনি বলেন, “এসব হামলার জন্য জিসিসি ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করে। হামলাকে বৈধতা দেওয়ার জন্য ইরান যেসব বলে থাকে আমরা এগুলো প্রত্যাখ্যান করি। উপসাগরীয় আরব দেশগুলো কোনোভাবেই এ যুদ্ধের অংশ ছিল না। এর বদলে তারা এই অঞ্চলকে যুদ্ধমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে।”

জিসিসির মহাসচিবের বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী উপ-প্রতিনিধি গোলামমোহসেন দারজি বলেছেন, আরব দেশগুলো ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা করেছে।

তিনি বলেন, “বিষয়টি পরিষ্কার। আরবরা ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের ব্যবস্থা করে দিয়েছে। তারা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এরজন্য তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।”

আরও পড়ুন

হুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিত করল সৌদি জোট

এদিকে ইরানের কাছে পূর্ণ ক্ষতিপূরণ দাবির পাশাপাশি হরমুজ প্রণালিতে ২৮ ফেব্রুয়ারির আগের মতো অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করারও দাবি জানিয়েছেন জিসিসির মহাসচিব।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০