অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে কয়েজনকে পুশ ইনের চেষ্টা করা হয়েছে। তবে বিজিবির কঠোর নজরদারি ও প্রতিরোধের মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়া হয়েছে।
১৪ নভেম্বর শনিবার রাতে এ ঘটনা ঘটে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে যোগ দেয় স্থানীয় মানুষ।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, 'গত দুই সপ্তাহে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৭০ জনের বেশি লোককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়েছে। কিন্তু সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও সীমান্ত এলাকার মানুষের সহায়তায় চেই চেষ্টা ব্যর্থ হয়।'
তিনি বলেন, 'দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশের এসব অপচেষ্টা প্রতিহত করতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।'
পাশাপাশি দুর্গম সীমান্তে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available