আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এবার হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি।
তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। খবর রয়টার্সের।
সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন। পরে তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।
এর আগে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available