• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫৪:০০ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৪ আগস্ট ২০২৬ সকাল ১০:৪৩:৪০

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ ঘোষণা করা হবে, যার নজির আগে দেখা যায়নি।

১৪ আগস্ট শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আগামী সপ্তাহে আরও ঘোষণার জন্য অপেক্ষা করুন। আমরা কোনো দেশের বিরুদ্ধে অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছি।’

তিনি জানান, ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করা হবে। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রাখার কথাও বলেন তিনি। এতে ইরানের বন্দরগুলো দিয়ে পণ্য বা অন্যান্য সামগ্রী প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হতে পারে।

এদিকে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ায় ইয়েমেনে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ সাধারণ পরিষদকে জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশটির বিভিন্ন এলাকায় সামরিক তৎপরতা বেড়েছে। এসব সংঘর্ষে সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও হতাহত হয়েছেন।

ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের সঙ্গে মারিব, হাজরামাউত ও আল-মাখাসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এডেনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের বাহিনী তাইজে হুথিদের একটি হামলা প্রতিহত করার দাবি করেছে। একই সঙ্গে বুধবার দেশটির কয়েকটি গভর্নরেটে হুথিদের অবস্থান লক্ষ্য করে কামান ও ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে সরকার।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান হুথিদের প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে ‘ব্যাপক জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

পরিস্থিতি আরও অবনতির আগেই সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন হান্স গ্রুন্ডবার্গ। একই সঙ্গে একটি শক্তিশালী ও টেকসই যুদ্ধবিরতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

গ্রুন্ডবার্গ সতর্ক করে বলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিরা নতুন করে হামলা চালালে ইয়েমেন যুক্তরাষ্ট্র-ইরান বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭
নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭
১৪ আগস্ট ২০২৬ সকাল ১০:২৭:০৫


বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
১৪ আগস্ট ২০২৬ সকাল ১০:০৪:০১