• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৮:৫৩ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদুল্লাহ রিয়াদ

১৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৬:২৮

ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদুল্লাহ রিয়াদ

ডেস্ক রিপোর্ট: ঘরেরবাজার এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এখন থেকে ঘরেরবাজার এর বিভিন্ন ব্র্যান্ড: স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট ও ইসলামিক লাইফস্টাইল ফ্যাশান ব্র্যান্ড তাবায়া এর ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন মাহমুদউল্লাহ।

১১ আগস্ট মঙ্গলবার ঘরেরবাজারের বনশ্রী প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এসময় মাহমুদউল্লাহর সাথে উপস্থিত ছিলেন ঘরেরবাজার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ঘরেরবাজারের ব্র্যান্ড তাবায়ার থোব এবং পাঞ্জাবি পরেও দেখেন মাহমুদউল্লাহ।

জানা যায়, মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে অর্গানিক ও সেইফ ফুড ব্র্যান্ড ঘরেরবাজার। দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা খাদ্যপণ্যও প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহকে যুক্ত করার মাধ্যমে নিজেদের পণ্য ও ব্র্যান্ডের গল্প আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

উল্লেখ্য, দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স ও দায়িত্বশীলতার জন্য পরিচিত মাহমুদউল্লাহ। ঘরেরবাজার কর্তৃপক্ষের মতে, তার এই অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠানটির মান ও আস্থার ভাবনার সাথে মিল রয়েছে।

অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশাআল্লাহ এই অংশিদারিত্ব থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩০:৫৩

খাগড়াছড়ি-রাঙামাটিতে ভোর থেকে চলছে অবরোধ
খাগড়াছড়ি-রাঙামাটিতে ভোর থেকে চলছে অবরোধ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩:১৮


দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:১১:৪৯